ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নানা বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। এ প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারত ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো।
চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আর জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী।
























