হরমুজে ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৬

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি নামানো হয়।

শনিবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। আইআরজিসির বিবৃতিতের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজে ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ ড্রোন বা মার্কিন সমরাস্ত্র নির্মাণ কোম্পানি জেনারেল অ্যাটমিকস নির্মিত একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার ও চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। এটির পুরো নাম জেনারেল অ্যাটমিক্স এমকিউ-৯ রিপার ড্রোন।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় দক্ষতার জন্য এই ড্রোন মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের বেশ গুরুত্বপূর্ণ সম্পদ।