কড়াইল বস্তিতে আগুন, একজনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৬

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুন লেগে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণ মারা গেছে। আগুনে ৭ থেকে ৮টি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

আজ রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন। তিনি পরিবারের সঙ্গে টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।