পিলখানা হত্যাকাণ্ড, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০১, ২০২৬
শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আইন শৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং খুনিদের সঙ্গে যোগসাজসের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
আরও জানা গেছে, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।























