প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৬
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
একই সঙ্গে সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনের তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে এই পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
























