যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গুলি, নিহত ১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে স্থানীয় সময় সোমবার একটি মসজিদের পাশের আবাসিক এলাকায় গুলিতে একজন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলির সঙ্গে মসজিদ বা সেখানে অবস্থানরত মুসল্লিদের কোনো সম্পৃক্ততা ছিল না। গুলির পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ জানায়, মসজিদে নয়, বরং এর পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকায় গুলি চলানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, “দুর্ভাগ্যজনকভাবে মসজিদে তখন একটি অনুষ্ঠান চলছিল, যার বাইরের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।”

তিনি আরও বলেন, ‘বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই গোলাগুলি মসজিদে হামলার কোনো ঘটনা ছিল না।” সূত্র: এনডিটিভি