যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৬
যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বলে মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন।
মোহসেন রেজাই লেখেন, “যুদ্ধ শুরু করলে আপনারা ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন। আপনারা যুদ্ধ ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই হেরেছেন। (ভাইস প্রেসিডেন্ট) ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, (পররাষ্ট্রমন্ত্রী) রুবিও বিদায়ের পথে, (প্রতিরক্ষামন্ত্রী) হেগসেথ বরখাস্ত হতেযাচ্ছেন, আর সেন্টকম কমান্ডার এখন পডকাস্টার হয়ে গেছেন।”
মোহসেন রেজাই আরও লেখেন, “যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা চালায়, তবে তেহরান তার কঠোর জবাব দেবে। তাহলে ওয়াশিংটনে আসলে কার কাছে আমাদের এই বার্তাটি পৌঁছে দেওয়া প্রয়োজন?” সূত্র: আল জাজিরা
























