হাম ও ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৬

হাম ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছে। এর মধ্যে হাম উপসর্গে ৪ জন ও ডেঙ্গুতে ৩ জন মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জন মারা গেছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ২৮০। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জন মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬১ জন।

এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৫। ১৫ মার্চ থেকে বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১১ হাজার ৮৬৫ রোগী ভর্তি হয়। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫৮ জন মারা গেছে। এর মধ্যে নভেম্বরে প্রথম সপ্তাহে মারা গেছে ৩৫ জন।

এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৮০। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ রোগী ভর্তি হয়েছে।