শুক্রবার হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৭, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১ হাজার ১৮৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮০ হাজার ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জনের।
























