হরমুজ প্রণালিতে তেলবাহী ৭ জাহাজে আগুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৬

হরমুজ প্রণালিতে তেলবাহী ৭ জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে ইরান। ৭ জাহাজের মধ্যে ৩টি নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ৪টিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরান জানিয়ছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এবং ওয়াশিংটনের উৎসাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল। এক দিনে এতগুলো জাহাজে হামলা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে। অর্থাৎ ইরান এখন আর শুধু যুক্তরাষ্ট্র বা ইজরায়েলের হামলার অপেক্ষায় থাকবে না।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে।

হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সময়ও হামলা চালানোর হুমকি দিচ্ছে আইআরজিসি। তারা বলছে, এসব জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র উৎসাহ ও সহায়তা দিচ্ছে এবং পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।

আগামী দিনগুলোতে আরও জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে ইরান সত্যিই এসব হুমকি কার্যকর করে কি না, তা দেখার বিষয়।

যুক্তরাষ্ট্র ও ইজরায়েল জানিয়েছে, শিগগিরই আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানেও সেই আশঙ্কার প্রভাব পড়ছে। ইরান সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: আল জাজিরা