ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১২, ২০২৬
ওয়াশিংটন নতুন করে ইরানে হামলা চালালে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
মোহসেন রেজাই বলেন, “যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে ইরান শুধু আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতেই পাল্টা আঘাত সীমাবদ্ধ রাখবে না। যুক্তরাষ্ট্রের যে-কোনো নতুন হামলার জবাবে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানা হবে।”
তিনি আরও বলেন, “ইউরোপের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো ইরানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হলে সেসব স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের অবস্থানের সুযোগ দিয়েছে, তাদের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করা হবে না।”
সাক্ষাৎকারে রেজাই বলেন, “ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো আলোচনা চলছে না। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে কোথাও স্থানান্তর করা হবে না।”
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে। এ পরিস্থিতিতে রেজাইয়ের এই বক্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
























