ইজরায়েলি হামলায় গাজায় নিহত ৭৪ হাজার ৭৭২, আহত লক্ষাধিক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৬
ইজরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৩ বছরে ৭৪ হাজার ৭৭২ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭৬ হাজার ২৯৮ ফিলিস্তিনি আহত হয়েছে। আল জাজিরার প্রকাশিত পরিসংখ্যানভিত্তিক চিত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ নভেম্বর পর্যন্ত গাজায় এসব প্রাণহানি ও হতাহত হয়েছে।
নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকে আছে। গাজার মোট জনসংখ্যার প্রতি ৩০ জনের একজন হামলায় নিহত হয়েছে এবং প্রতি ১৩ জনে একজন আহত হয়েছে।
আহতদের অনেকেই জীবন বদলে দেওয়া গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও হতাহত থেমে থাকেনি। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছে।
























