মাতুয়াইলে শ্রাবণ পরিবহনের বাসে আগুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৩, ২০২৬

রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান এ তথ্য জানিয়েছেন।

হাসান রহমান বলেন, “রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বাসটি পুড়ে গেছে।”

তিনি আরও বলেন, “বাসের চালক-হেলপার জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি সেখানে পার্কিং করে খেতে গিয়েছিলেন। পরে এসে দেখেন, বাসটি দাউদাউ করে আগুন জ্বলছে।”

কদমতলী থানার উপপরিদর্শক বলেন, “কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে, বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।”