প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, “প্রশ্নফাঁসের মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও বলেন, “এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।”