মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৬
মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়। আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্ম শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। না-হলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেটা পাব না।”
তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায়, সেটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।”
























