কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৬
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান চলাচল সংক্রান্ত ডেটাস্ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’য়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪,৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪,০৭১টি—অর্থাৎ প্রায় ৮৬ শতাংশ ফ্লাইটই বাতিল করা হয়েছে।
চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি বারবার এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ঘটিত অন্যতম প্রাণঘাতী হামলা। ধারাবাহিক হামলার মুখে ১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়।
পরবর্তীতে রোববার কিছু শর্ত সাপেক্ষে বিমানবন্দরটির কার্যক্রম আংশিকভাবে পুনরায় চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা
























