রিয়াদ বিমানবন্দরে হামলা ভয়াবহ: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৬

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি মনে করি, এটি ভয়াবহ।  সৌদিরা ভালো যোদ্ধা। তবে আমার মনে হয়, হামলাটি ছিল ভয়াবহ একটি ঘটনা।”

ট্রাম্প আরও বলেন, “এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আমি কথা বলব। হামলার বিষয়ে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। তারা যা করেছে, তা খুবই খারাপ।”

শনিবারের হামলার জন্য ইয়েমেনের হুতিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে। সূত্র: আল জাজিরা