হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ শিশু মারা গেছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৬

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ শিশু মারা গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজন মারা গেছে। ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১ হাজার ১৭৭ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪০।

উল্লেখ্য, ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।