গাজায় ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজ বৃহস্পতিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইজরায়েলি বাহিনী। হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়।

এর আগে বুধবার গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় নিহত হয় তিনজন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার ইসজরায়েলি বাহিনীর আগের হামলাগুলোতে ৭ ফিলিস্তিনি নিহত হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে রয়েছেন।

বুধবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সূত্র: আনাদোলু