যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইজরায়েলের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৬
ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। ইজরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
এফি ডেফরিন বলেন, “যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যে-কোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইজরায়েলি সেনাবাহিনী। ইরান এখনও ইজরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি।”
তিনি আরও বলেন, “ইজরায়েলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনও শেষ হয়ে যায়নি। ইরানের হুমকি মোকাবিলায় ইজরাইল যে-কোনো সময় এবং প্রয়োজনে এককভাবেও সামরিক অভিযান চালাতে সক্ষম।”
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইজরায়েল ও ইরানের মধ্যে নিয়মিত পালটাপালটি হুমকি ও উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে।
সেপ্টেম্বরে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “তেহরান ইজরায়েলে হামলা চালালে ইরানকে প্রস্তর যুগে ও অন্ধকারে ফিরিয়ে দেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে ইজরায়েলি সামরিক কর্মকর্তাদের একের পর এক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইজরায়েল নতুন করে সামরিক অবস্থান স্পষ্ট করল। সূত্র: আল জাজিরাযুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইজরায়েলের
ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। ইজরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
এফি ডেফরিন বলেন, “যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যে-কোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইজরায়েলি সেনাবাহিনী। ইরান এখনও ইজরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি।”
তিনি আরও বলেন, “ইজরায়েলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনও শেষ হয়ে যায়নি। ইরানের হুমকি মোকাবিলায় ইজরাইল যে-কোনো সময় এবং প্রয়োজনে এককভাবেও সামরিক অভিযান চালাতে সক্ষম।”
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইজরায়েল ও ইরানের মধ্যে নিয়মিত পালটাপালটি হুমকি ও উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে।
সেপ্টেম্বরে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “তেহরান ইজরায়েলে হামলা চালালে ইরানকে প্রস্তর যুগে ও অন্ধকারে ফিরিয়ে দেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে ইজরায়েলি সামরিক কর্মকর্তাদের একের পর এক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইজরায়েল নতুন করে সামরিক অবস্থান স্পষ্ট করল। সূত্র: আল জাজিরা
























