ইয়েমেনি বাহিনী ও হুথিদের সংঘর্ষ, নিহত ৮০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৬
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব শহরের কাছে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ৮০ জন নিহত হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত টানা প্রায় ২৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘাত চলাকালে ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে প্রতিপক্ষের ৮০ জন নিহত হয় এবং ৯টি সামরিক যান ধ্বংস হয়।
ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি বলেন, “তীব্র প্রতিরোধের মুখে সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের বেশ কয়েকজন যোদ্ধা এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়।”
এ সংঘর্ষ ও প্রাণহানির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
























