দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৬
ভারতের আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।
আজ সকাল থেকেই কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল পুলিশ। পরে প্রতিবাদে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এর আগে বেআইনিভাতে জমায়েতের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
























