গাজায় ইজরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৬
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইজরায়েলি বাহিনীর হামলায় ৮ বছর বয়সি এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় ভোর থেকে এসব হামলা হয়।
গাজার হাসপাতালগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আগে আহত হয়েছিল। আগের সেই আঘাতের কারণেই তিনি মারা যান। সূত্র: আল জাজিরা
























