একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৬
মশাবাহিত ডেঙ্গু জ্বরে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে পাঁচজন মারা গেছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৯ জন মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৬।
এর আগে রোববার ডেঙ্গুতে দেশজুড়ে ৮ জন মারা যায়। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যায় ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যায় ৫৭৫ জন।
























