গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছে। চলতি বছর ডেঙ্গৃতে এ পর্যন্ত মোট ৩২১ জন মারা গেছে।

একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।