ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০১, ২০২৬
ফেনীর উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তাঁর বিশেষ গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করে।
দিনজুড়ে নির্ধারিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সূচি অনুযায়ী, দিনভর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
কর্মসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ সংক্রান্ত অনুষ্ঠানে সংহতি জানাতে যোগ দেবেন তিনি।
দুপুর দেড়টার দিকে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ ও জোহরের সালাত আদায় করবেন তিনি।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত স্থানীয় কৃষক, ফ্যামিলি কার্ডধারী পরিবার এবং স্থানীয় ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
























