ময়মনসিংহে বাসাচাপায় নিহত ৭

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৬

ময়মনসিংহের গন্দ্রপা বাইপাস এলাকায় আজ শুক্রবার বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ নারী ও এক শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।”

তিনি আরও বলেন, “এতে অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশুসহ সাতজন মারা যায়।”

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”