শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৬

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি প্ল্যাটফর্ম উন্মোচনকালে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “ইরান খুবই করুণ অবস্থায় আছে। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা (ইরান) কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তেলের দামও কমে যাবে।”

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।