খুলনায় শ্রমিককে গুলি করে হত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৬
খুলনার দৌলতপুরে জুট প্রেসের শ্রমিক জলিল মুন্সিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর কুলি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ৩ দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠে দুটি গুলি বিদ্ধ হয়।
তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, হত্যায় অংশ নেয়া তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, “কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কী কারণে বা কারা এ হত্যায় সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছি।”
























