বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৬

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে ৩টি ককটেল ছুড়ে মারে।

এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং দুটি অবিস্ফোরিত রয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করে।