বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৪, ২০২৬

বিশ্ববাজারে কমলো অপরিশোধিত তেলের দাম। বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের এমন দরপতন।

এতে যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা আরও জোরদার হয়েছে বলে মনে করছে বিনিয়োগকারীরা। সূত্র: আল জাজিরা