বুধবার ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইজরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে হেগসেথের প্রথম ইজরায়েল সফর।

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরিপ্রেক্ষিতে এই সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সফরকালে দখলদার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হেগসেথের।

সফরের অন্যতম উদ্দেশ্য হলো তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ইজরায়েলের উদ্বেগ নিয়ে আলোচনা করা। সূত্র: মিডল ইস্ট আই এবং সিএনএন