যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ০৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৫ প্রদেশে ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৫ প্রদেশ জুড়ে ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কড়া জবাব দিতে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে।
ইরানের সামরিক বাহিনী আরও জানায়, তারা কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর মালিকানাধীন জ্বালানি ট্যাংক লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। হামলায় বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের বোকা প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ইসলামি বিপ্লবের সুমহান আদর্শ রক্ষা করা হবে।” সূত্র: আল জাজিরা























