‘যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করবে ইরান’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইজরায়েল পরিচালিত যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারীদের ইরান বিচার করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সোমবার অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে আরাগচি গুতেরেসকে আব্বাস আরাগচি বলেন, “ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারের যুদ্ধাপরাধের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতা, শাস্তি প্রদান এবং ন্যায়বিচার দাবির অবস্থান থেকে কখনোই সরে দাঁড়াবে না।”

জাতিসংঘের মহাসচিব গুতেরেস উভয় পক্ষকেই সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে আরাগচি বলেন, “এক দশকে যুক্তরাষ্ট্র বারবার কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” সূত্র: আল জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি