রাশিয়ায় আশবাজি কারখানায় আগুন, নিহত ১৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৬
রাশিয়ার মধ্যাঞ্চলের ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে সোমবার আতশবাজি তৈরির একটি কারখানায় আগুন লেগে ১৪ জন নিহত ও একজন আহত হয়েছে।
গ্রামটি রাজধানী মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লেগে ১৪ জন নিহত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্থাপনা থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে।
রাশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়ার কর্মকর্তারা অনেক সময় এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে দায়ী করে। সূত্র: তাস
























