আঞ্চলিক অস্থিরতার জন্য ইজরায়েল দায়ী: মক্কা জোট
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৬
পশ্চিম এশিয়া ও এর বাইরে ইজরায়েল অস্থিরতা তৈরি করছে বলে জানিয়েছে মক্কা জোটের ৩ সদস্য দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
ইস্তাম্বুলে আলোচনা শেষে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইজরায়েলের নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের অনুভূতিকে আরও গভীর করেছে।
তারা ফিলিস্তিন ও ইজরায়েলের সংঘাতের সমাধান হিসেবে জরুরিভিত্তিতে দ্বি-রাষ্ট্রীক সমাধান বাস্তবায়ন এবং ইরানের সঙ্গে ইজরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে।
তারা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইজরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করার, বসতি স্থাপনকারীদের হামলা অবিলম্বে অবসান ঘটানোর এবং গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি ওই অঞ্চলে পুনর্নির্মাণ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।
এই মন্ত্রীরা ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটানো রোধ করতে কূটনৈতিক প্রচেষ্টা নবায়িত করার আহ্বান জানিয়েছেন এবং সংকটটি কেবলমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন।
তারা জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতি সমর্থন পুনব্র্যক্ত করেছেন এবং উভয়পক্ষকে একটি টেকসই ও আলোচনার মাধ্যমে অর্জিত সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। সূত্র: আরব নিউজ
























