মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৬
শুক্রবার বিকেল ৩টা ৫১ মিনিটে বিমান ঘাঁটির সীমানার ভেতরে মাঝ আকাশে ফিলিপাইন বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ উড়োজাহাজে সংঘর্ষ হয়েছে। এতে ৪ পাইলট নিহত হয়েছে। আজ শনিবার বিবৃতিতে ফিলিপাইন বিমান বাহিনী এ জানিয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমান বাহিনী নিহত পাইলটদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। একই সঙ্গে তারা প্রয়াত বৈমানিকদের সেবা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
ফিলিপাইন বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি। তবে ঘটনার সঙ্গে পরিচিত ফিলিপাইনের দুজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান দুটি আকাশে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই আসনবিশিষ্ট বিমানগুলোর একটি বিমান ঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যারাকের কাছে বিধ্বস্ত হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস ও এপি
























