দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৬
দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগে আজ শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তার দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে তাকে আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে একের পর এক রাজনৈতিক নেতাসহ বহু কর্মীকে আটক হয়েছে।
সর্বভারতীয় ছাত্র সমিতির (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এআইএসএর পক্ষ থেকে জানানো হয়েছে, বোরাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। পরে বিক্ষোভকারীরা ওই বাসটি ঘিরে ফেলে।
এর আগে এআইএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থেকে জানা যায়, দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের নির্ধারিত বিক্ষোভের স্থান যন্তর মন্তর থেকে পরিবর্তন করে দিল্লি হাট করা হয়েছে।
আম আদমি পার্টির (আপ) নেতা মানিশ সিসোদিয়াকে চণ্ডীগড়ে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার এক্সে দেয়া পোস্টে এ দাবি করে আপ। পোস্টের সঙ্গে আটকের দৃশ্যের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে।
আপের পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিন্নমতের কণ্ঠস্বর দমন করতে পারবেন না। ভোটচোর জ্ঞানেশ কুমার, আপনার সময় শেষ। সব শেষ, ভাই!
তবে সিসোদিয়াকে আটকের বিষয়ে পুলিশের বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের নিন্দা জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি—শরদচন্দ্র পাওয়ার (এনসিপি-এসসিপি) দলের সংসদ সদস্য সুপ্রিয়া সুল। সূত্র: হিন্দুস্তান টাইমস
























