যুক্তরাষ্ট্রের সহায়তায় হুদিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৬

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ১ লাখেরও বেশি ইয়েমেনি সেনাকে সঙ্গে নিয়ে মার্কিন ও ইজরায়েলি সহায়তায় কয়েক সপ্তাহের মধ্যে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।

কূটনৈতিক ও পশ্চিমা নিরাপত্তা সূত্রের তথ্যমতে, সম্প্রতি বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুতিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি পুনরায় নিজেদের দখলে আনা এবং লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত করতেই মূলত এ অভিযান পরিচালনা করা হবে।

লোহিত সাগরের উপকূলীয় এলাকা কিংবা আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ একাধিক এলাকায় সমন্বিত বিমান ও স্থল হামলার মতো বিকল্প পরিকল্পনাও এতে বিবেচনা করা হচ্ছে।

অভিযানে মূল স্থলভাগে ইয়েমেনি সেনাবাহিনী নেতৃত্ব দেবে এবং তাদের তদারকি ও আকাশপথ থেকে বিমান হামলা চালিয়ে সহায়তা করবে রিয়াদ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে রিয়াদকে গোয়েন্দা তথ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।