আজিম খানের অনুবাদ কবিতা

আজিম খান

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০১৮

কবিতা : বৃষ্টি 

মূল : জেমস রৌ 
অনুবাদ : আজিম খান 

 

গতকাল রাতে বৃষ্টি হয়েছিলো
শান্ত এবং মৃদু বৃষ্টি;
যা টোকা দিয়েছিল আমার জানালার কাচে ।
এবং আমাকে ডেকেছিলো অশান্ত ঘুম থেকে উঠে আসতে
কেঁদে অসাড়তা দূর করতে ,
আমার হৃদয়কে প্রশমিত করতে ।

গভীর ও ধ্রুব ছিলো আমার একাকীত্ব
এবং একটা আরোগ্যহীন জখমের মত ,
এটা আমার ভেতর স্পন্দন তৈরি করে
এবং আমি জানতাম
আমার দুই বাহু ছিলো রিক্ত তুমি বিহীন ।

কিন্তু যখন আমি শব্দ শুনলাম
মাটিতে পড়ন্ত কোমল বৃষ্টির
আমি তখন শুনতে পেলাম
তোমার দরদী ও স্পষ্ট কন্ঠস্বর
আমার নাম ধরে ডাকতে , হে আমার প্রিয় ।

আমার জানালাকে খুলে দিলাম প্রশস্তভাবে
যেন ভেতরে ছড়িয়ে পড়ে সুললিত বৃষ্টি ধারা ।
বৃষ্টি চুমো খায় আমার ঠোঁটে-চোখে-চুলে
এবং হে আমার ভালবাসা , আমি জানি তুমি সেখানে ছিলে ।

তোমার অশ্রুজল ( বৃষ্টি হয়ে ) স্বর্গ থেকে নিচে নেমে এসেছিল
যা আমার হৃদয় উন্মোচিত করতে পারে নি
এবং বয়ে এনেছিল প্রশান্তি ।
গতকাল রাতে ধূসর মেঘপুঞ্জ যখন মৃদুভাবে কেঁদেছিল
আমি তখন আমার বাহুতে তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম ।

ইংরেজীতে মূল কবিতা: Rain -James Row 

 

 

 

শোনো হে , অনন্ত অধিক ভালোবেসো না
মূল : ডব্লিউ.বি. ইয়েটস
অনুবাদ : আজিম খান 

 

শোনো প্রিয় , অনন্ত অধিক ভালোবেসো না 
আমি অধিক , অধিক এবং অধিক ভালোবেসেছিলাম ,
এবং যেন হয়ে উঠেছিলাম চলতি ফ্যাশনের বাইরে ;
যেমন ধরো একটা পুরনো দিনের গান ।

আমাদের তারুণ্যের পুরোটা সময়জুড়ে
আমরা কেউ কাউকে পারি নি বুঝতে
পারি নি বুঝতে একে অপরের ভাবনাগুলো ,
যদিও মনে হতো ঢের বেশি মতৈক্য রয়েছে আমাদের মাঝে ।

কিন্তু হায় ! মুহূর্তেই সে বদলে গেল -
শোনো হে , অনন্ত অধিক ভালোবেসো না ,
যদি বাসো , হয়ে যাবে অচল ফ্যাশনের মতো
যেমন অচল হয়ে পড়ে কখনোবা একটি পুরনো গান ।

ইংরেজিতে মূল কবিতা : O DO NOT LOVE TOO LONG - W.B. Yeats