প্রতীকী ছবি
আশিক আকবরের কবিতা ‘ফজলে হাসান আবেদ’
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০১৯
আবেদ
ফজলে হাসান আবেদ
নেই
আর নেই
মৃত্যু তাকে নিয়া গেছে
কিন্তু তার প্রেতাত্মা কিস্তি তুলতে কিস্তিবারে আসবেন
কিস্তির পাখিরা কাপড় তুলে দিলেও তাদের কিস্তি শেষ হবে না
আবেদ
ফজলে হোসেন আবেদ
ইন্ডিয়ান বাংলাদেশি শরণার্থী ক্যাম্পে জন্ম নেয়া আবেদ
প্রতি সপ্তাহে
গ্রামীণ ছাল চামড়া ওঠা ঝাঝড়া মহিলাকে কালো গোখড়ার মতো মৃত্যুর ছোবল দেবেন
কিন্তু তাকে মরতে দেবেন না
তার হাসপাতাল
তার চিকিৎসা কেন্দ্র
তার ঝরঝর হাড়ে সামান্য আগুন উৎপাদন ক্ষমতা থাকা পর্যন্ত
তাকে মরতে দেবেন না
আবেদ
ফজলে হাসান আবেদ
শোষণকে দীর্ঘায়িত করতে
শোষকরা তাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে
কিস্তি বোন,
কমরেড ভাই,
যদি পারেন—
ফজলে হাসান আবেদের মৃত্যুর সাথে সাথে ব্র্যাককেও মৃত্যু দেন
ফজলে হাসান আবেদের কবরের সাথে সাথে
গাঁয়ের দুঃখিনী কিস্তি টানা কবিতাকেও সমাহিত করেন।
২০ ডিসেম্বর ২০১৯























