আ.লীগের বিচার দাবিতে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সকালে বার্তায় এ তথ্য জানিয়েছে দলটি।

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব চেয়ে বিক্ষোভ করবে এনসিপি।