ইজরায়েলের দেড়শোর বেশি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৪, ২০২৫
‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ অভিযান শুরু করে ইজরায়েলের দেড়শোর বেশি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পসের (আইআরজিসিতে) উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানান।
বিশেষ করে নেভাতিম ও ওভদা ঘাঁটি দুটোকে ইরার লক্ষ্য করে। কারণ, এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও কমান্ড ও ওয়ারফেয়ার ঘাঁটি।
এছাড়া রাজধানী তেলআবিবের কাছে টেল নোফ ঘাঁটি, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাতেও ইরান হামলা চালায়। অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয়। মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়।
ইরানি কমান্ডাররা বলছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড ও পারমাণবিক বিশেষজ্ঞ ও সেনা কমান্ডারদের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব।
ইরানি বিপ্লবের নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইজরায়েল যে অপরাধ করেছে, তার জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে।” সূত্র: তাসনিম নিউজ এজেন্সি






















