ইরানের হামলায় ইজরায়েলের ৭ সেনা আহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৪, ২০২৫

শনিবার রাতের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের ৭ সেনা আহত হয়েছে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা আহত হন বলে ইজরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে।

সেনাবাহিনীর দাবি, আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের পালটা হামলায় ইজরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছে বলে স্বীকার করেছে ইজরায়েলি মিডিয়া। সূত্র: এএফপি ও টাইমস অব ইজরায়েল