ইরানে আশ্রয়কেন্দ্র হিসেবে মেট্রো স্টেশন ও মসজিদ খুলে দেওয়ার ঘোষণা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৫
ইজরায়েলি হামলা অব্যাহত থাকার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মেট্রো স্টেশন ও মসজিদগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ইরান। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে এ নির্দেশ দেন।
বিবৃতিতে তিনি বলেন, “আজ রাত থেকেই এসব স্থাপনা সাধারণ জনগণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে উন্মুক্ত থাকবে। বিশেষ করে বোমা হামলা থেকে রক্ষা পেতে।”
ইরানি কর্তৃপক্ষ আরও ইজরায়েলি হামলার আশঙ্কা করছে। ফলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সূত্র: আল জাজিরা






















