ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৮, ২০২৬

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো।

ছুটিকালীন সকর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।