কঙ্গোতে ভূমিধস, দুশো জনের প্রাণহানির শঙ্কা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০২, ২০২৬

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভূমিধস ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

রোববার দেশটির সরকার বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম-২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়।

রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিরও নিয়ন্ত্রণ নেয়। সূত্র: এএফপি