কথাসাহিত্যিক বিমল মিত্রর আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৬

কথাসাহিত্যিক বিমল মিত্রর আজ মৃত্যুদিন। ১৯৯১ সালের ২ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। ১৯১২ সালের ১৮ মার্চ কলকাতায় তার জন্ম।

তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। প্রথম উপন্যাস `চাই`। পাঁচের দশকে `সাহেব বিবি গোলাম` উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োগ করেন।

তার অন্যান্য বিখ্যাত উপন্যাস `কড়ি দিয়ে কিনলাম`, `একক দশক শতক`, `চলো কলকাতা` `পতি পরম গুরু` ইত্যাদি। প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার `কড়ি দিয়ে কিনলাম` গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

এছাড়া বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শ্রেষ্ঠ কাহিনিকার হিসাবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন।