কবি নিশিকান্ত রায় চৌধুরীর আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৪, ২০২৬
কবি নিশিকান্ত রায় চৌধুরীর আজ জন্মদিন। ১৯০৯ সালের ২৪ মার্চ তার জন্ম। কবির ছোটবেলা অতিবাহিত হয় শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে।
তার দাদা কবি সুধাকান্ত রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের সচিব। নিশিকান্ত ১৯৩৪ সালে চলে আসেন পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে এবং সেখানে বাস করতে থাকেন।
অকৃতদার ছিলেন নিশিকান্ত। আশ্রমে আধ্যাত্ম সাধনার সাথে কাব্যসাধনা করতেন। ১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ `অলকানন্দা` প্রকাশিত হয়।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো: পঁচিশ প্রদীপ, ভোরের পাখি, দিনের সূর্য, বৈজয়ন্তী, বন্দে মাতরম, নবদীপন ও দিগন্ত। ১৯৭৩ সালের ২০ মে নিশিকান্ত রায় চৌধুরী মারা যান।























