খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে আমি অবাক: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৫, ২০২৬

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি। আমি চাইলে জানাজায় অংশ নেওয়া সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম।”

তিনি আরও বলেন, “তবে আমি যদি এই হুমকি কার্যকর করি, তাহলে আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো পক্ষই অপর পক্ষকে লক্ষ্য করে গুলি চালাবে না।”

উল্লেখ্য, শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়। ৭ দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন। শনি ও রোববার তেহরানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।